১৪ মে, ২০২৬ | ৩১ বৈশাখ, ১৪৩৩ | ২৬ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

কক্সবাজারে অনলাইন রিপোর্টার্স এসোসিয়েশনের যাত্রা শুরু

Online Reporters Asso.
সংবাদকর্মীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও অনলাইন সাংবাদিকতার উৎকর্ষতার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘অনলাইন রিপোর্টার্স এসোসিয়েশন অব কক্সবাজার (ওরাক)’। সংগঠনটির সাংগঠনিক কাঠামো ও কার্যনির্বাহী কমিটি গঠনে এক সভা মঙ্গলবার সন্ধ্যায় শহরের অভিজাত এক হোটেলে আয়োজন করা হয়। ওই সভায় কক্সবাজারের প্রথম অনলাইন সাংবাদিক আনছার হোসেন সভাপতিত্ব করেন। সভায় জাতীয় অনলাইন নিউজ পেপার রিয়েল-টাইম নিউজ নেটওয়ার্কের (আরটিএনএন) কক্সবাজার প্রতিনিধি ও দৈনিক সৈকতের নির্বাহী সম্পাদক আনছার হোসেনকে সভাপতি, কক্সবাজার টাইমস ডটনেটের নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদকে সাধারণ সম্পাদক এবং এজাহিকাপ টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি ও ‘কক্সবাজার সাংবাদিক কোষ’র লেখক আজাদ মনসুরকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
ওই সভায় সাংবাদিকতা ও সংগঠন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত সকলের পরামর্শ ও সম্মতিক্রমে আগামি ১ বছর মেয়াদের জন্য ‘অনলাইন রিপোর্টার্স এসোসিয়েশন অব কক্সবাজার (ওরাক)’ এর এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, উপদেষ্টা ও নির্বাহী সদস্য নুরুল ইসলাম হেলালী, সভাপতি আনছার হোসেন, সিনিয়র সহ-সভাপতি হাসানুর রশীদ, সহ-সভাপতি সরওয়ার আলম ও মোস্তফা সরওয়ার, সাধারণ সম্পাদক ইসলাম মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজাদ মনসুর, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নূরুল আমিন হেলালী, সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মানিক, অর্থ ও গবেষণা সম্পাদক এএইচ সেলিম উল্লাহ, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ নয়ন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ বিন আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক শাহেদ ইমরান মিজান, সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান মিনার, আইসিটি সম্পাদক মহিউদ্দীন মাহী এবং নির্বাহী সদস্য যথাক্রমে মোহাম্মদ হাশিম, গোলাম আজম খান, কাইসারুল ইসলাম ও আব্দুল্লাহ আল ইমরান।
সংগঠনটির নতুন সভাপতি আনছার হোসেন জানিয়েছেন, সাংবাদিকদের স্বার্থ রক্ষায় ২০১৪ সালের পহেলা মে সংগঠনটির ভিত্তি গড়ে তুলেছিলেন ৫ অনলাইন সাংবাদিক। এবার ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হল।
তিনি জানান, এই সংগঠন শুধুই সাংবাদিকতা বিষয়ক সংগঠন হবে না। এই সংগঠন তার সদস্যদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত দক্ষতা এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে কাজ করবে। এই সংগঠনের সদস্যরা ও তাদের পোষ্যরা ভবিষ্যতে যাতে আর্থিক নিরাপত্তা পান সেই বিষয়ে কাজ করে যাওয়ার অঙ্গিকার করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।