১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজার-৪ আসনে দলীয় মনোনয়নপত্র জমা দিলেন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী

উখিয়া প্রতিনিধি:: কক্সবাজার-৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উখিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

শুক্রবার (৯ নভেম্বর) সকালে ধানমন্ডিতে আওয়ামীলীগ সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়ন কেনেন জাহাঙ্গীর কবির। পরে বিকালের মধ্যেই মনোনয়ন ফরমটি পূরণ করে জমা দেন তিনি।

মনোনয়ন ফরম কেনার আগে সকালে উখিয়াস্থ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক ছাত্র ও উখিয়া-টেকনাফ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে ধানমন্ডিতে সভানেত্রীর কার্যালয়ে মনোনয়ন ক্রয় করতে যান।

মনোনয়নপত্র জমা দেয়া শেষে জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, মাদকের বদনাম ঘোছাতে এবং দলের ইমেজ পুনরুদ্ধার করতে নেতাকর্মীদের চাপে তিনি প্রার্থী হয়েছেন। তিনি বলেন,১০ বছর দদল ক্ষমতায় থাকলেও উখিয়া-টেকনাফের আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ক্ষমতার স্বাধ পায়নি। সব সুযোগ সুবিধা পেয়েছে বিএনপি-জামায়াত-শিবিরের লোকজন।উখিয়া-টেকনাফের বঞ্চিত নেতাকর্মীরা পরিবর্তন চায়।

এছাড়া বর্তমান এমপির বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতাসহ নানা অভিযোগ রয়েছে। এ জন্য বার বার দলের সর্ব্বোচ্চ ফোরামকে বিব্রত হতে হয়। তাই সবদিক বিবেচনা করে তিনি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলপন, ধারাবাহিকভাবে কাজ করে নৌকার পক্ষে জনমত তৈরি করেছি। নৌকার দাবিতে তৃণমূল কর্মীরা ঐক্যবদ্ধ আছে।

সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো মানুষের কাছে তুলে ধরেছি নিয়মিতভাবে। এ আসনে দলের একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়ন ফরম কিনে তা জমা দিয়েছি। দল বিবেচনা করে সিদ্ধান্ত দেবেন। যাকেই দল নৌকার মাঝি হিসেবে নির্বাচিত করবে আমরা তাঁর পক্ষেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।