মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজার হোটেল জোনে তালাশ টিমের সাংবাদিক সেজে চাদাঁবাজিঃটুরিষ্ট পুলিশের হাত ফসকে পলায়ন

শেয়ার করুন

আমি তালাশ টিমের সাংবাদিক। ৫ দিনের কোন রুম ভাড়া হবেনা। টাকা বেশি নিচ্ছ টুরিষ্টদের কাছ থেকে । একদম ভেতরে ঢুকিয়ে দেব। সাংসদ কমল আমার খালাতো ভাই হয়। তালাশ টিম দেখেছো?। এভাবে সাংবাদিক পরিচয়ে কক্সবাজার হোটেল মোটেল জোনে ব্যাপকহারে চাদাঁবাজি করছে একটি প্রতারক চক্র। সাংস্কৃতিক কেন্দ্রের সামনে একটি কটেজে ৫ দিন অবস্থানের পর গতকাল রুম ভাড়া চাইতে গিয়ে হোটেল ম্যানেজারকে সাংবাদিক পরিচয়ে হুমকি দিয়েছে প্রতারক চক্রের প্রধান । হোটেল ম্যানেজারের সন্দেহ হলে স্থানিয় সাংবাদিক ও টুরিষ্ট পুলিশের সহায়তায় উক্ত চক্রকে আটকের প্রচেষ্টা চালানো হয়। পুলিশ আসার ১০ মিনিট পূর্বে গতিবিধি বুঝতে পেরে প্রতারক চক্র সড়কে পড়ে।
হোটেল ম্যানেজার জানান, ২১ ডিসেম্বর চট্টগ্রামের হালিশহর এলকার নুরুল আবছারের পৃত্র শাহিন সরওয়ার ও একই এলাকার জমির উদ্দনের পুত্র কামাল উদ্দিন নামের ২ জন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন তালাশের সাংবাদিক এবং দৈনিক পরির্বতন পত্রিকার সিনিয়র সাংবাদিক পরিচয়ে রুম ভাড়া নেয়। গতকাল ২৪ ডিসেম্বর বিকাল ৪ টার দিকে হোটেল ম্যানেজার রুমের ভাড়া চাইতে গেলে নানা হুমকি দেয় এবং শাহিন সরওয়ার নিজেকে রামু- সদরের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের খালাত ভাই পরিচয় দেয়। ভিজিটিং কার্ডে ’তার নাম এম. কাহিন সরওয়ার ইভেন্ট ম্যানেজমেন্ট ম্যানেজার ইন চিটাগাং ব্যান্ড ,বাংলাদেশ যাদু একাডেমির সদস্য ,শাওলিন ক্যারাটে স্কুলের প্রধান প্রশিক্ষক , দৈনিক পরির্বতন পত্রিকার নিবার্হী সম্পাদক, এবং তালাশ টিমের সিনিয়র সাংবাদিক নামের বিভিন্ন পরিচয় সম্বলিত ৭টি ভিজিটিং কার্ড রয়েছে। রুম ভাড়া চাইতে গিয়ে হোটেল ম্যানেজারের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে টুরিষ্ট পুলিশকে খবর দেওয়া হয়। টুরিষ্ট পুলিশের আসার বিষয়টি টের পেলে তড়িঘড়ি করে পালিয়ে যায় উক্ত চক্র। ম্যানেজার জানায় এ দুই জনের সাথে রামু ফতেখারকুলের মৌলভী ফরিদ নামের একজন প্রতারক জড়িত। তার সাহায্যে বিভিন্ন হোটেলে এভাবে নানা হুমকি দিয়ে চাদাঁবাজি করছে চক্রটি।
এ ব্যাপারে কক্সবাজার টুরিষ্ট পুলিশের এএসপি মোঃ রায়হান কাজেমী জানান, প্রতারকের বিষয়ে খবর পেয়ে আমি ফোর্স পাঠিয়েছি কিন্তু তারা পৌছার ১০ মিনিট আগে টের পেয়ে পালিয়েছে। তবে উক্ত চক্রটি শীঘ্রই ধরা পড়বে কেননা তাদের ব্যাপারে আমরা লোক লাগিয়েছি। টুরিষ্টদের নিরাপত্তায় আমরা সদা সর্তক রয়েছি। তাদের কেউ যেন হয়রানি করতে না পারে সি বিষয়ে পদক্ষেপ গ্রহন করেছি।
এদিকে হোটেল মোটেল জোনে সাংবাদিক পরিচয় দানকারি ভূয়া তালাশ টিমের সদস্য শামিম সরওয়ারের বিষয়ে খোজঁ পেলে টুরিষ্ট পুলিশকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন উক্ত পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন