২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কক্সবাজার হানাদারমুক্ত দিবস পালিত

muktijodda
মহান স্বাধীনতার যুদ্ধের চূড়ান্ত বিজয়ের আগেই হানাদারমুক্ত হয়েছিল কক্সবাজার। জেলার বীর সন্তানদের প্রতিরোধের মুখে ১৯৭১ সালের ১১ ডিসেম্বরের আগেই কক্সবাজার ছেড়ে পালিয়েছিল হানাদার বাহিনী। হানাদারমুক্ত হলে ১১ ডিসেম্বর আনুষ্ঠানিক বিজয়ের পতাকা উত্তোলন করা হয়েছিল। কক্সবাজার পাবলিক হল ময়দানের আমতলায় বিপুল মুক্তিকামী জনতার সমাগমের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করা হয়েছিল। সেই থেকে এই দিনটিলে কক্সবাজার হানাদারমুক্ত দিবস হিসাবে পালন করে আসছে কক্সবাজারবাসী। তারই ধারাবাহিকতায় রোববার কক্সবাজার হানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষ্যে জয়বাংলা বাহিনী-৭১ কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে জেলা মুক্তিযুদ্ধ সংসদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জয়বাংলা বাহিনী-৭১ যুগ্ম কমান্ডার আবু তাহের মাসুদ, এড. আবুল কালাম আজাদ, রশিদ আহামদ বিএ, আবদুল মাবুদ, আলহাজ্ব নাছির আহামদ চৌধুরী, শামসুল আলম, এম. খোরশেদুল ইসলাম চৌধুরী, অনিল কুমার দে, মমতাজ আহামদ, মো. ইউনুছ, আবু জাফর, জামাল উদ্দীন।
আলোচনায় সভায় বক্তারা বলেন, ‘স্বাধীনতা ৪৫ বছরও কক্সবাজারের অনেক বধ্যভূমি চিহ্নিত করা যায়নি। অনেক বধ্যভূমি চিহ্নিত হলেও সেগুলো দখলমুক্ত করা যায়নি। প্রভাবশালীরা বধ্যভূমি দখল করে স্থাপনা তুলেছে। কিন্তু প্রশাসন এগুলো উদ্ধারে কোনো উদ্যোগ নিচ্ছে না। আমরা দখলে থাকা বধ্যভূমি উদ্ধার করে তা সঠিক রক্ষণাবেক্ষণের দাবি জানাচ্ছি। পাশাপাশি অসহায় মুক্তিযোদ্ধা সহযোগিতা দেয়ার দাবি জানাচ্ছি।
আলোচনা সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতা ও বঙ্গবন্ধু পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত করা হয়।muktijodda

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।