মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজার সৈকতে ভেসে গেলো জেএসসি পরিক্ষার্থী

শেয়ার করুন

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সাকিরুল আলম হৃদয় (১৫) নামে এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সাড়ে ১২ টার দিকে সাগর থেকে হৃদয়কে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হৃদয় কক্সবাজার শহরের পৌরসভার ৯ নং ওয়ার্ড বাদশা ঘোনা এলাকার মো. শাহাজাহানের ছেলে এবং স্থানীয় পৌর-প্রিপারেটরি উচ্চ বিদ্যলয় থেকে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী।

সৈকতে পর্যটক সেবায় নিয়োজিত বীচকর্মীর ইনচার্জ মো. খোরশেদ বলেন, বেলা ১২ টার দিকে হৃদয় ও তার এক বন্ধু মিলে সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন। ওই সময় স্রোতের টানে কিছু দূর ভেসে যায় হৃদয়। ভেসে যাওয়ার বিষয়টি আচঁ করতে পেরে লাইভ গার্ড ও বীচকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মারা যাওয়ার বিষয়টি জানান।
হৃদয়ের মামা মো. ছাদেক জানান, তার ভাগিনা এবারের জেএসসি পরীক্ষার্থী।
শনিবার (২ নভেম্বর) পরীক্ষা শুরু। কিন্তু পরীক্ষার একদিন আগে তার মৃত্যু হয়েছে। পরীক্ষা আর দেওয়া হলো না তার।

শেয়ার করুন