১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

কক্সবাজার সৈকত থেকে মুমূর্ষ অবস্থায় পর্যটক উদ্ধার

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে মো: আবু বকর সিদ্দিক (২০) নামের পর্যটককে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সী-সেইফ লাইফ গার্ডের সহায়তায় তাকে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ।

মো: আবু বকর সিদ্দিক ঢাকার সাভার এলাকার সাচ্চু মিয়ার ছেলে।তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত। এসব তথ্য জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কলাতলী বিচে গোসল করতে নামে সাভার থেকে আগত পর্যটক মো: আবু বকর সিদ্দিক। গোসলের এক পর্যায়ে ডুবে যেতে দেখে সী-সেইফ লাইফগার্ডের সহায়তায় ট্যুরিস্ট পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে। এরপর সদর হাসপাতালে পাঠায়। সেখানে তার চিকিৎসা চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।