৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি : জিন্নাত সভাপতি-পলাশ সম্পাদক


বিশেষ প্রতিবেদক::কক্সবাজারে সাংবাদিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠনকল্পে এক সাধারণ সভা দি ডেইলি স্টার পত্রিকার স্টাফ রিপোর্টার জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাতের সভাপতিত্বে ও দৈনিক ডেসটিনি পত্রিকার কক্সবাজার প্রতিনিধি ও দৈনিক সমুদ্র কন্ঠ সম্পাদক মঈনুল হাসান পলাশের পরিচালনায় কক্সবাজারের এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ফরিদুল আলম শাহীন, বাংলাভিশন প্রতিনিধি মোর্শেদুর রহমান খোকন, চ্যানেল নাইন প্রতিনিধি জাবেদ ইকবাল চৌধুরী, সিনিয়র সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, ডেইলি সান প্রতিনিধি ওয়াহিদুর রহমান রুবেল, এশিয়ান টিভি প্রতিনিধি ইমাম হোসেন শফিক প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী জিন্নাতকে সভাপতি, প্রতিষ্ঠাতা সদস্য ফরিদুল আলম শাহীন ও প্রতিষ্ঠাতা সদস্য মোর্শেদুর রহমান খোকনকে সহ-সভাপতি, প্রতিষ্ঠাতা সদস্য মঈনুল হাসান পলাশকে সাধারণ সম্পাদক, জাবেদ ইকবাল চৌধুরীকে যুগ্ন সাধারণ সম্পাদক, শহীদুল্লাহ কায়সারকে কোষাধ্যক্ষ, প্রতিষ্ঠাতা সদস্য ওয়াহিদুর রহমান রুবেলকে সাংগঠনিক সম্পাদক, ইমাম হোসেন শফিককে প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম মো. রাসেদকে দপ্তর সম্পাদক এবং যায়যায়দিন পত্রিকার জাবেদ আবেদিন শাহীন, মানবজমিন পত্রিকার রাসেল চেšধুরী ও প্রতিষ্ঠাতা সদস্য জাগো নিউজ’র সায়ীদ আলমগীরকে সদস্য নির্বাচিত করা হয়েছে।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান দৈনিক দৈনন্দিন পত্রিকার প্রধান সম্পাদক রাশেদুল ইসলাম মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে ৫ জানুয়ারি বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নতুন সভাপতি মুহাম্মদ আলী জিন্নাত বলেন, যে উদ্দেশ্য নিয়ে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন পথচলা শুরু করেছিল বর্তমান নেতৃত্ব সম্পূর্ণ তার উল্টো পথে চলছে। অপেশাধারি আচরণের কারণে তাদের কর্মকান্ড থেকে নিজেদের গুটিয়ে রাখা হয়েছিল। এ সুযোগে তারা আরো বেপরোয়া হয়ে অনৈতিক কর্মকান্ড বাড়াচ্ছে। আর অপেশাধারি আচরণে সাংবাদিকদের মাঝে গ্রুপিং সৃষ্টিতে অপ্রতিদ্বন্ধি সংগঠনে পরিণত হচ্ছিল। তাই সাংবাদিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে উঠা সংবাদকর্মীদের নিয়ে আবারো সংগঠনটির হাল ধরেছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।