মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে ইফতার সম্পন্ন

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তি :

পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) কলাতলীর তারকা হোটেল ওশান প্যারাডাইসের ক্যাপ্টেন কক্স বলরুমে আয়োজিত ইফতারে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান, ডিজিএফআই কক্সবাজার অফিস প্রধান, এনএসআই কক্সবাজার অফিস প্রধান, বিজিবি প্রতিনিধি, র‍্যাব-১৫ এর অধিনায়ক, অতিরিক্ত জেলা প্রশাসক বিভিষন কান্তি দাশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক তাপ্তি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার সালাম, এয়ারপোর্ট ম্যানেজার গেলাম মর্তুজা, বিএমএ সাধারণ সম্পাদক ডা.মাহবুবুর রহমান, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, প্রেসক্লাবের সহ-সভাপতি এডভোকেট আয়াছুর রহমান, সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস রানা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, সাবেক সহ-সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল করিম মাদু, হোটেল সীগালের সিইও রুমীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় ইফতার মাহফিলে কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক আহসান সুমন বক্তব্য রাখেন।
ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক সরওয়ার আজম মানিক।
আয়োজনে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন