১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও বেটারস্টোরিজের মিডিয়া ফেলোশিপ চুক্তি

কক্সবাজারের মানবিক সংকট নিয়ে মিডিয়া ফেলোশিপ চুক্তি হয়েছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও বেটারস্টোরিজ লিমিটেডের মধ্যে।  শুক্রবার কক্সবাজার প্রেস ক্লাবে দুটি প্রতিষ্ঠানের মধ্যে এ স্বাক্ষরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল।

এতে মোকাবিলায় সংবাদ প্রচারে সাংবাদিকদের জন্যে যৌথভাবে টেকসই মিডিয়া ফেলোশিপ আহ্বান করা হয়েছে।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের পক্ষে সংগঠনটির সভাপতি আবু তাহের ও বেটারস্টোরিজের পক্ষে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাতা ও প্রধান গল্পকার মিনহাজ আনোয়ার চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন বেটারস্টোরিজ লিমিটেডের টেকশই ল্যাবের পরামর্শক আসিফ মুনীর, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম ও ডেইলি স্টারের সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত।

অনুষ্ঠানে বক্তারা বলেন, টেকসই মিডিয়া ফেলোশিপ এর মূল লক্ষ হলো স্থানীয় সাংবাদিকদের সাথে একত্রে মানবিক সংকটসমূহকে যথাযথ, গভীরত্ব এবং স্পষ্টতা সহকারে প্রতিবেদন তৈরি করা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।