৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের নবাগত পুলিশ সুপার মাহফুজুল ইসলাম কক্সবাজারের আইন শৃঙ্খলার সার্বিক উন্নয়ন, সাধারণ জনগনের কাছে পুলিশী সেবা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা চেয়েছেন।

তিনি বলেছেন, সরকার কক্সবাজার জেলার সেবা জন্য আমাকে প্রেরণ করেছেন। আমি জেলার সার্বিক সেবা নিশ্চিত করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বদ্ধপরিকর।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বুধবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে আসেন পুলিশ সুপার। এসময় কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিএফইউজে’র কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য মো. মুজিবুল ইসলাম বক্তব্য রাখেন।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল এর সঞ্চালনায় সভায় সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, আয়াছুর রহমান, আবদুল কুদ্দুস রানা, মো. নজিবুল ইসলাম সহ কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।