৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

আবু তাহের সভাপতি ও সোহেল সম্পাদক

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠিত


প্রেস বিজ্ঞপ্তি: কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন (সিবিইউজে) এর নতুন কার্যকরি কমিটি গঠিত হয়েছে। তিন বছর মেয়াদী ৫ সদস্য বিশিষ্ট এ কমিটিতে আবু তাহের সভাপতি এবং জাহেদ সরওয়ার সোহেল সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন।
বুধবার বিকালে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের ত্রৈ-বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মত ভোটে নতুন এ কমিটি গঠিত হয়েছে।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, অর্থ সম্পাদক মোহাম্মদ জুনাইদ এবং দপ্তর ও প্রচার সম্পাদক নুপা আলম।
সংগঠনের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রৈ-বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন, বিএফইউজে কেন্দ্রিয় কমিটির সদস্য এডভোকেট আয়াছুর রহমান ও মো. মুজিবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, আব্দুল কুদ্দস রানা এবং মো. নজিবুল ইসলাম। সাধারণ সভায় সংগঠনের ৪০ জনের বেশী সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর অধিভূক্ত একটি ইউনিট সংগঠন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।