১ এপ্রিল, ২০২৬ | ১৮ চৈত্র, ১৪৩২ | ১২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজার সরকারি কলেজের মেধাবী ছাত্র হাফিজ বাঁচতে চায়

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সমাজের প্রতিটি মানুষ সুস্থ্য ও সুন্দর ভাবে অন্যদের মত বাঁচতে চায়। তেমনি কক্সবাজার সরকারি কলেজের মেধাবী ছাত্র হাফিজও বাঁচতে চায়। মা বাবার আদুরের সন্তান হাফিজ উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের সোনার পাড়া গ্রামের মোক্তার আহমদ প্রকাশ লালুর পুত্র। হাফিজ ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। হঠাৎ করে হাফিজ অসুস্থ্য হয়ে পড়ায় তার মা-বাবা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ডাক্তারী পরিক্ষা-নিরিক্ষার পরে তার ব্রেইনে টিউমার ধরা পড়ে। চট্টগ্রাম মেডিকেল বলেজের ব্রেইন টিউমার ও সার্জরী বিশেষজ্ঞ ডা. আনিসুল ইসলাম এর তত্ত্ববধানে তার সিকিৎসা চলছে বলে হাফিজের পারিবারিক সূত্র জানাগেছে। এখন শুধু মাত্র টাকার জন্য তার অপারেশন করানো যাচ্ছে না। তার পিতা মোক্তার আহমদ জানান, হাফিজের ব্রেইনের টিউমার অপারেশনের জন্য ৮ থেকে ১০ লাখ টাকার প্রয়োজন। হতদরিদ্র পিতার পক্ষে ১০ লাখ টাকা জোগাড় করা সম্বব না হওয়ায় সমাজের বৃক্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহর্য্যরে হাত বাডিয়ে দেওয়ার জন্য আকুল আবেদন জানিয়েছেন তিনি। সবার সহযোগিতায় হয়ত সে স্বাভাবিক জীবনে ফিরে আাসতে পারবে। হাফিজ কক্সবাজার সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের (বিবিএ অনার্স) ৪র্থ বর্ষের মেধাবী ছাত্র। হাফিজের জীবন বাঁচাতে আপনিও পারেন সহাযোগিতার হাত বাঁড়িয়ে দিতে। আপনার আমাদের সহযোগীতায় বাঁচতে পারে মেধাবী ছাত্র হাফিজের জীবন।
সাহায্য পাঠানোর ঠিকানা ঃ বিকাশ নং-জাহেদুল ইসলাম জাহেদ (হাফিজের বন্ধু) ০১৮৩১১৯৬৪৫৩,(পার্সোনাল) হাফিজ-মোবাইল নং- ০১৮৪০০০৫১৪৬

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।