১ মার্চ, ২০২৬ | ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

কক্সবাজার সদরে ২৫ জনসহ ১০৪ জনের করোনা পজিটিভ

কক্সবাজারসময় ডেস্কঃ

কক্সবাজার সদর উপজেলায় ২৫ জনসহ কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে রবিবার (২৮ জুন) ১০৪ জনের করোনা রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। সেখানে ৩ জন ফলোআপ তথা পুরনো রোগীর টেস্ট রিপোর্ট পজিটিভ হয়েছে। সে হিসেবে নতুন শনাক্ত হয়েছে ১০১ জন।

পজিটিভ ১০৪ জনের মধ্যে একজন রোহিঙ্গাসহ কক্সবাজার জেলার ৭৪ রয়েছে। ভিন্ন জেলার ২৬ জন।

মোট ৪৯২ স্যাম্পল টেস্টের মধ্যে ৩৮৮ জনের করোনা নেগেটিভ হয়েছে।

রবিবারের পজিটিভ শনাক্তরা হলো- কক্সবাজার সদর ২৫, রামু ৮, উখিয়া ৮, টেকনাফ ৮, চকরিয়া ৯, পেকুয়া ৩, মহেশখালী ৬ জন এবং কুতুবদিয়া ৭ জন। রয়েছে একজন রোহিঙ্গার করোনা পজিটিভ।

এছাড়া বান্দরবান জেলার ২০ জন এবং চট্টগ্রামের সাতকানিয়ার ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার অনুপম বড়ুয়া এসব তথ্য জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।