২১ জুন, ২০২৬ | ৭ আষাঢ়, ১৪৩৩ | ৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

কক্সবাজার সদরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা গুনল ৭ ব্যবসা প্রতিষ্ঠান

কনক বড়ুয়া, নিউজরুমঃ

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতি, ঈদুল আজহা উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও পণ্যের মূল্য তালিকা অনুযায়ী বিক্রি যাচাই-বাছাই করতে কক্সবাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করছে কক্সবাজার ভোক্তা অধিকার। শনিবার (১৮ জুলাই) সদর উপজেলার বড় বাজার কাচা বাজার ও মাছ বাজারে অভিযান পরিচালনা করে ৭ দোকানিকে জরিমানা করা হয়।

এসব অভিযান ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায়, কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে পরিচালনা করা হয়। এসময় অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন এএসআই আজমীর এর নেতৃত্বে সদর থানা পুলিশের এক দল সদস্য।

দোকানে মূল্য তালিকা না থাকায়, ক্রয় রশিদ সংরক্ষণ না করায়, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রি করায় ও সঠিকভাবে মূল্য তালিকা হালনাগাদ না করার কারনে স্বপন বাঘা ষ্টোর কে ৫ হাজার টাকা, মেসার্স ভাই ভাই বাণিজ্যালয় কে ৫ হাজার টাকা, সাতকানিয়া ষ্টোর কে ৫ হাজার টাকা, মেসার্স সাব্বির এন্ড সন্স কে ৩ হাজার টাকা, মেসার্স মায়ের দোয়া পোল্ট্রি ফার্ম কে ৫ হাজার টাকা, সালমা পোল্ট্রি ফার্ম কে ৫ হাজার টাকা ও শফিউল উদ্দিন পোল্ট্রি ফার্ম কে ৫ হাজার টাকা সহ মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।

তদারকি কালে আসন্ন ঈদুল-আজহা উপলক্ষে মসলার বাজারে বিশেষ নজরদারি করা হয়, এবং মসলা জাতীয় কোন পণ্যের দাম বৃদ্ধি না করার জন্য ব্যবসায়িদের নির্দেশনা দেওয়া হয় এবং পণ্যের মূল্য তালিকা অনুযায়ী বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন জানান, জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।