১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩ | ২৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

কক্সবাজার সদরে ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন আবদুর রহমান

সংবাদ বিজ্ঞপ্তিআসন্ন ৫ম উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে কক্সবাজার সদর থেকে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী নেতা ও সংবাদকর্মী আবদুর রহমান।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) বিকালে জেলা রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুর রহমান মোল্লার কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ, কক্সবাজার প্রেস ক্লাবের সহ সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সাহেদ ফেরদৌস হিরু, মাহমুদুল হক, আবদুল হাফেজ, রিয়াদ উদ্দিন টিপু, ভারুয়াখালীর ইউপি সদস্য সামশুল আলম।

মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সদর উপজেলায় সুশাসন প্রতিষ্ঠা, উন্নয়ন ও নির্যাতিত-নিপীড়িত মানুষের সেবা করার উদ্দেশ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি। এবার সদরে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ হবে। তাই অবহেলিত সদর উপজেলার উন্নয়ন তরান্বিত করতে স্বতস্ফূর্তভাবে তাকে ভোট দেয়ার আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, অতীতের ন্যায় ভবিষ্যতেও মানুষের সুখে-দুঃখে পাশে থাকবো। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।