মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজার সদরে ঝিলংজা ইউনিয়নে হতদরিদ্রের মাঝে ত্রান বিতরণ

শেয়ার করুন

ইরফান উদ্দিন;

চলমান শতাব্দীতে ক্রমবর্ধমান আকারে সংক্রমিত হয়ে বিশ্বব্যাপীতে শেষ পর্যন্ত মহামারির রুপ ধারণ করলো করোনা ভাইরাস। এমনকি এ ভাইরাসের কবলে পড়ে মৃত্যুপুরীতে পরিণত হয়ে পড়লো ইউরোপ আমেরিকার মত দেশগুলো। অসহায় হয়ে পড়ল আধুনিক বিশ্বের মানুষ।

কোন সংকেত ছাড়াই করোনা ভাইরাস প্রবেশ করলো বাংলাদেশে। ক্রমান্বয়ে বাড়তে লাগল
এ ভাইরাসের কবলে পড়া আক্রান্ত রোগির সংখ্যা। বিদ্যুৎ গতিতে ছাড়াচ্ছে মানুষ থেকে মানুষে।বাড়তে লাগলো মৃত্যুরহার।

এদেশের মানুষের চাঞ্চল্যকর গতিশীল জীবন হয়ে ওঠল স্থবির। সাধারণ ছুটির কারণে কক্সবাজার জেলার মানুষ অসহায়,কোনঠাসা অবস্থা।

আজ ২৩ এপ্রিল, বৃহস্পতিবার, কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত ১০ নং ঝিলংজা ইউনিয়ন পরিষদের লিংকরোডস্থ ৪ নং ওয়ার্ড তথা মুহুরি পাড়ায় কর্মহীন হয়ে পড়া গরিব ও মেহনতি ১৫০ পরিবারের মাঝে সরকারী ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরনকালে উপস্থিত ছিলেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব টিপু সোলতান, জনাব কুদরত উল্লাহ সিকদার (এম,ইউ,পি), ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, মহিলা মেম্বার খালেদা মেহবুবা আক্তার এবং স্বেচ্ছাসেবক টিম।

স্থানীয় জনপ্রতিনিধি জনাব কুদরত উল্লাহ সিকদারের তত্বাবধানে সেচ্ছাসেবকদের উপস্থিতিতে সুন্দর ও সুশৃংখল ত্রাণ বিতরণের ধরন অসহায় নিম্নবিত্ত মানুষের মুখে অনেকটা স্বস্তির আশ্বাঃস দেখা যায়।

শেয়ার করুন