২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার-০৬

নিজস্ব প্রতিবেদকঃ ৫ আগস্ট সকাল ৮ টা হতে ৬ আগস্ট সকাল ৮ টা পর্যন্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ কামরুল আজম, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং) জনাব মোঃ মাইন উদ্দিন, এসআই আনছারুল হক, এসআই রাশেদুল কবির, এএসআই শরীফ উল্লাহ, এএসআই দীন মোহাম্মদ, এএসআই লিটন মিয়া, এএসআই টিটু কুমার সাহা সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূইয়া সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৬ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামী হলেন ০১। কামাল, পিতা- রাজু ফকির, সাং- পূর্ব পোকখালী, থানা ও জেলা- কক্সবাজার, ০২। মোঃ এজাহার মিয়া, পিতা- মৃত এমদাদ হোসেন, সাং- পশ্চিম গোমতলী, পোকখালী ইউপি, বর্তমানে- হাঙ্গর পাড়া, উত্তর টেকপাড়া আমেনা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, থানা ও জেলা- কক্সবাজার, ০৩। মোঃ রফিক, পিতা- হাফেজ আহাম্মদ, সাং- কলাতলী ঝরঝরী পাড়া, থানা ও জেলা- কক্সবাজার, ০৪। আরাফাত, পিতা- আমির হোসেন, সাং- গোইমতলী, কলাতলী, থানা ও জেলা- কক্সবাজার, ০৫। মোঃ আব্দু শুক্কুর, পিতা- নুরুল কবির, সাং-ফদনার ডেইল পাইক মিস্ত্রি কবির আহাম্মদ, থানা ও জেলা- কক্সবাজার, ০৬। জিয়াদ মোহাম্মদ আশরাফ প্রঃ জিয়াদ, পিতা- শেখ মোহাম্মদ উল্লাহ হেলাল, সাবেক এমইউপি, সাং- তেতৈয়া ডেইলপাড়া খুরুশকুল, থানা ও জেলা- কক্সবাজারদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।