মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে ৬ আসামী গ্রেফতার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার সদর মডেল থানার পুলিশের অভিযানে সাজা প্রাপ্ত, চুরি-ছিনতাই, মাদক সহ বিভিন্ন মামলার পলাতক ৬ জন আসামীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

গত ২৪ ঘন্টায় কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) কামরুল আজম, ইন্সপেক্টর মাইন উদ্দিন (অপারেশন) এসআই দীপক কুমার সিংহ, এস.আই শফিকুল ইসলাম, এস.আই অহেদ মুরাদ, এ.এস.আই, রাজীব বৈরাগী, এ.এস.আই শামীমের সমন্বয়ে বিভিন্ন টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া- সিকদার পাড়া খরুলিয়া থেকে ১ বৎসরের সাজা প্রাপ্ত পলাতক আসামী মোঃ উল্লাহ এর ছেলে নুরুল আবছার(৩২)কে, পৌরসভার বন্দরপাড়া থেকে আবদু সালামের ছেলে জুবাইর(১৯)কে, ঘাট পাড়া খরুলিয়া থেকে মৃত ফজল আহমদের ছেলে নুরুল হক(২১) ও আমানুল হক (২৫)কে, নুরুল হকের স্ত্রী-সাজেদা বেগম(৩০), এবং আনোয়ারুল হকের স্ত্রী খুকী আক্তার (২৮)’কে গ্রেফতার করা হয়।
ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান, ধৃত ব্যক্তিরা গ্রেফতার এড়াতে দীর্ঘদিন পলাতক ছিল। ওসি জানান থানা এলাকায় বিভিন্ন স্থানে মাদক নির্মুল এবং পরোয়ানা ভুক্ত আসামীদের গ্রেফতার ও চুরি/ছিনতাই রোধকল্পে অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন