২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কক্সবাজার সদর উপজেলার নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে তিন লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান

Sador UNOপ্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা (পার্বত্য অঞ্চল ব্যতীত) শীর্ষক প্রকল্পের আওতায় কক্সবাজার সদর উপজেলার নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ১৩৯ জন ছাত্রছাত্রী তিন লাখ টাকা শিক্ষাবৃত্তি পেয়েছে। এ উপলক্ষে এক অনুষ্ঠান ১২ জুলাই কক্সবাজার সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম বলেছেন কক্সবাজার সদর উপজেলা শিক্ষায় পিছিয়ে পড়া নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাবৃত্তি ঘোষণা করেছেন। তিনি বলেন প্রধানমন্ত্রী ঘোষিত ২০২১ সালে দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করতে আগামীর প্রজন্ম শিক্ষার্থীদের সুশিক্ষিত হতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কল্যাণ ট্রাষ্টের ট্রাস্টি সুপ্ত ভূষন বড়–য়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা সভাপতি রবীন্দ্র বিজয় বড়–য়া, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: মোমেন খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান, সমবায় কর্মকর্তা আবু মকসুদ, সদর ইউএনও’র একান্ত সহকারী নজরুল ইসলাম। পরে অতিথিবৃন্দ সদর উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে পড়–য়া ১৩৯ জন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ছাত্রছাত্রীর মাঝে ক্যাটাগরির ভিত্তিতে নগদ তিন লাখ টাকা প্রদান করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।