মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

ফেসবুকে ‘ভালবাসার অভিমানি’ স্ট্যাটাস

কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলীতে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক : কক্সবাজার শহরের পাহাড়তলীর নজির হোসেনের ঘোনায় স্ত্রীর সাথে অভিমান করে রেজাউল করিম রনি নামের এক যুবক আত্মহত্যা করেছে। আজ বুধবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে নিজ বাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। আত্মহত্যাকারী রনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে তাঁর ফেসবুকের টাইমলাইন দেখে।
সূত্রে জানা ‍যায়, দীর্ঘদিন ধরে বাংলাদেশ আছেন রোহিঙ্গা রেজাউল করিম রনি। ছোটকাল থেকে শুরু করে লেখাপড়াও কিছুটা চালিয়ে গেছেন এখানে। সেই কলেজ জীবনে প্রেমে পড়েন পশ্চিম পাহাড়তলীর জনৈক কহিনুরের সাথে। পরে প্রেমের সূত্র ধরে সামাজিকভাবে বিয়েও হয় তাদের। সংসারে ২টি সন্তানও আছে তাদের। সূত্রে আরো জানা যায়, পারিবারিক কলহের জেরে দীর্ঘদিন ধরে ঝগড়া লেগেই আছে রনি ও কহিনুর দম্পতির মাঝে। গতকাল মঙ্গলবারও ঝগড়া হয় তাদের মাঝে, এরপর সন্তান দু’টি নিয়ে বাপের বাড়ি চলে যায় স্ত্রী কহিনুর। বাপের বাড়ি চলে যাওয়ার ক্ষোভে ও স্ত্রীর প্রতি ভালবাসায় মানসিকভাবে ভেঙে পড়ে যুবক রনি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রীর প্রতি ‘ভালবাসার অভিমানি’ স্ট্যাটাস দেন এবং আজ বুধবার ভোর ৫টার দিকে নিজ বাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন রণি। নিচে তাঁর ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
“আমি চলে যাব জীবনের প্রথম প্রেম শেষ পর্যন্ত একটা মরেন মানুষের মাঝে? মাঝে মাঝে মনে হতো না? আমি একা নই, কিন্তু কহিনুR। আমি চলে যাচ্ছি মানুষ হিসাবে মরেছি*। আমি, বা। মনে পড়ে গেলো বৃষ্টি বন্ধ ব্যর্থ আজ। চলে গেলাম। আমাদের ছোট ছাত্র জীবনে প্রথম প্রেম শেষ করে মৃত্যুর কাছে? এসে সাক্ষ্য দিয়ে যেতে হবে না।আমি ভালোবাসি। আমি জানি না তবে আমি নিশ্চিত। মেয়ে তুমি কি আমার? সাথে দেখা হবে। আমি ভালোবাসি মেঘ আর দেখা হবে না? বলতে পারি।”
এদিকে, কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

শেয়ার করুন