১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

কক্সবাজার শহরের কলাতলীতে র‌্যাবের অভিযানে ইয়াবা সহ আটক-৩

কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের কলাতলী ডলফিল মোড় থেকে সাড়ে ৩ হাজার ইয়াবা ও নগদ টাকাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। ২১ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৭ এর কোম্পানী কমান্ডার মেজর মাহমুদ হাসান তারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় র‌্যাব।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোকালে পশ্চিম লারপাড়ার মৃত নুরুল ইসলামের পুত্র মোঃ রহিম উল্লাহ (২০), সেন্টমার্টিন পশ্চিম পাড়ার মাষ্টার আবদুর রহমানের পুত্র মোঃ সিরাজুল ইসলাম (৩৫) ও টেকনাফ পুরাতং পল্লান পাড়ার গোদার বিলের মৃত নুরুল ছালামের পুত্র মোঃ ছিদ্দিক (২৪) কে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশী করে ইয়াবা গুলো পাওয়া যায়। এছাড়া উদ্ধার করা হয় ১৯ হাজার ৬শ’ টাকা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে সদর থানায় হস্তান্তর করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।