মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

কক্সবাজার থেকে অপহৃত শিশু ১২ ঘন্টা পর চকরিয়া থেকে উদ্ধার, আটক ১

শেয়ার করুন

Arrestকক্সবাজার শহরের পাহাড়তলি এলাকা থেকে অপহৃত শোয়াইব নামের এক শিশুকে র‌্যাব সদস্যরা চকরিয়া উপজেলার দিগরপানখালী এলাকা থেকে উদ্ধার করেছেন। অপহরণের প্রায় সাড়ে ১২ ঘন্টা পর ওই শিশুকে উদ্ধার করা হয়।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিপ্লব দাশ নামে এক যুবককে আটক করা হয়েছে।
র‌্যাবের কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর আহমদ হোসেন মহিউদ্দিন সাংবাদিকদের জানান, শনিবার ইফতারের পর শহরের পাহাড়তলির কচ্ছপিয়া পুকুর পাড় এলাকা থেকে ওই এলাকার ফজল করিমের চার বছর বয়সি সন্তান আবরা মির শোয়াইবকে অপহরণ করে চকরিয়ার দিগরপানখালী এলাকার শচীন্দ্র মহাজন বাড়ির পরিমল দাশের ছেলে বিপ্লব দাশ।
তিনি জানান, ওই শিশুকে অপহরণের পর অপহরণকারী বিপ্লব শিশুটিকে জীবিত ফেরত পেতে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
সূত্র মতে, এই ঘটনার পর শিশুর বাবা ফজল করিম বিষয়টি র‌্যাবের কক্সবাজার কোম্পানিকে অবহিত করেন।
মেজর মহিউদ্দিন জানান, ওই অভিযোগ পাওয়ার পর র‌্যাবের একটি দল রোববার সকাল সাড়ে ৭টার দিকে ‘অপহরণকারি’ বিপ্লব দাশের বাড়ি থেকেই শিশু শোয়াইবকে উদ্ধার করেন। ওই শিশু অপহরণের অভিযোগে বিপ্লব দাশকে আটক করা হয়।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপ্লব দাশ অপহরণের বিষয়টি স্বীকার করেছে। সে র‌্যাবকে জানিয়েছে, শিশুটির বাবা ফজল করিমের সাথে অর্থনৈতিক লেনদেনের বিষয়কে কেন্দ্র করে শোয়াইবকে অপহরণ করেছে।
এমন তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর আহমদ হোসেন মহিউদ্দিন। তিনি জানান, ধৃত অপহরণকারিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশে সোপর্দ করা হবে।

শেয়ার করুন