মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

কক্সবাজার শহরে ১০টি গাড়ি ভাংচুর

শেয়ার করুন

 index

কক্সবাজার শহরের অন্তত ১০ টি ব্যাটারি চালিত টমটম গাড়ি ভাংচুর করেছে জামায়াত-শিবিরের লোকজন। এসময় কক্সবাজার শহরের অন্তত ১০ টি ব্যাটারি চালিত টমটম গাড়ি ভাংচুর করেছে জামায়াত-শিবিরের লোকজন। এসময় টহলরত আইনশৃঙ্খলাবাহিনীকে লক্ষ্য ইট-পাটকেল ছুঁড়ে তারা। বুধবার সকাল পৌনে ১২টার দিকে শহরের বাজারঘাটার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আইবিপি সড়ক দিয়ে বের হয়ে ১৫ থেকে ২০ জনের একদল জামায়াত-শিবিরের লোক আকস্মিক ইট-পাটকেল মেরে টমটম গাড়ি ভাংচুর চালায়। অন্তত ১০ টি টমটম ভাংচুর করেছে। এসময় আইনশৃঙ্খলাবাহিনী এগিয়ে আসলে তাদেরও লক্ষ্য করেও ইট-পাটকেল ছুঁেড় দুর্বৃত্তরা। তবে কেউ হতাহত হয়নি। পরে ধাওয়া দিলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ব্যাপারে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, কামরুজ্জামানের রায় কার্যক্রর উপলক্ষে শহরের পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কিন্তু দুর্বৃত্তরা বিচ্ছিন্নভাবে নাশকতার অপচেষ্টা করছে। কোন নাশকতা ঘটতে দেয়া হবে না।’

শেয়ার করুন