মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজার শহরে সুপেয় ও নিরাপদ পানি, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের সমীক্ষা প্রতিবেদন দাখিল

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তি :

কক্সবাজার পৌর শহরের জনগোষ্ঠীর সুপেয় ও নিরাপদ পানি, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে করণীয় সম্পর্কে ওয়াশ বেসলাইন কর্মসূচীর সমীক্ষা প্রতিবেদন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে স্থানীয় একটি তারকামানের হোটেলের সম্মেলন কক্ষে কক্সবাজার পৌরসভা, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা-ইউনিসেফ এবং দুস্থ স্বাস্থ্যকেন্দ্র (ডিএসকে)-এর সহযোগীতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
কক্সবাজারের পৌর মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান, ডিএসকে এর নির্বাহী পরিচালক দিবালোক সিংহ, ইউনিসেফ প্রতিনিধি বিষ্ণু পোখরেল, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী ও জেলা শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দীন বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সমন্বয়ক ছিলেন ডিএসকে কক্সবাজার এর ব্যবস্থাপক শরিফ উল্লাহ ভুঁইয়া। এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, অন্তর্জাতিক দাতা সংস্থা ও এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন