১৮ মার্চ, ২০২৬ | ৪ চৈত্র, ১৪৩২ | ২৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

কক্সবাজার শহরে সুপেয় ও নিরাপদ পানি, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের সমীক্ষা প্রতিবেদন দাখিল

সংবাদ বিজ্ঞপ্তি :

কক্সবাজার পৌর শহরের জনগোষ্ঠীর সুপেয় ও নিরাপদ পানি, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে করণীয় সম্পর্কে ওয়াশ বেসলাইন কর্মসূচীর সমীক্ষা প্রতিবেদন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে স্থানীয় একটি তারকামানের হোটেলের সম্মেলন কক্ষে কক্সবাজার পৌরসভা, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা-ইউনিসেফ এবং দুস্থ স্বাস্থ্যকেন্দ্র (ডিএসকে)-এর সহযোগীতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
কক্সবাজারের পৌর মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান, ডিএসকে র নির্বাহী পরিচালক দিবালোক সিংহ, ইউনিসেফ প্রতিনিধি বিষ্ণু পোখরেল, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী ও জেলা শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দীন বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সমন্বয়ক ছিলেন ডিএসকে কক্সবাজার এর ব্যবস্থাপক শরিফ উল্লাহ ভুঁইয়া। এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, অন্তর্জাতিক দাতা সংস্থা ও এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।