৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

কক্সবাজার ল্যাবে একদিনে ১০২ ‘পজিটিভ’, সদরে ৩৫

আনছার হোসেন, কক্সবাজার ভিশন ডটকম:

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে মঙ্গলবার (৩০ জুন) একদিনে ১০২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে ৮ জন ফলোআপ রোগী আছেন। এ দিন নতুন শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৯৪ জন।

নতুন শনাক্ত হওয়াদের মধ্যে কক্সবাজার জেলার ৫৪ জন, পার্বত্য বান্দরবান জেলার ৩০ জন ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১০ জন রয়েছেন।

কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া ও কলেজের ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এই তথ্য নিশ্চিত করেছেন।

তাদের দেয়া তথ্য মতে, পজিটিভ আসা রোগীদের মধ্যে কক্সবাজার সদরে ৩৫ জন, রামু উপজেলায় দুইজন, উখিয়া উপজেলায় ৩ জন, টেকনাফ উপজেলায় ৪ জন, চকরিয়া উপজেলায় দুইজন, পেকুয়া উপজেলায় দুইজন, মহেশখালী উপজেলায় একজন ও কুতুবদিয়া উপজেলায় ৫ জন এবং পার্বত্য বান্দরবান জেলায় ৩০ জন ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সাতকানিয়া উপজেলায় ১০ জন রয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।