৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩ | ২০ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীর

কক্সবাজারে পেশাদার সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির দু’দিন ব্যাপী সাধারণ সভা শহরের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। রবিবারের মুলতবিকৃত সভা সোমবার বেলা ১১টায় পুন:রায় অনুষ্ঠিত হয়ে বিকাল ৪টায় শেষ হয়। সভার

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাসেল চৌধুরী (মানবজমিন)। সভায় সংগঠনের কর্মকর্তা ও সদস্যরা সংগঠনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।

দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন নির্বাহী সদস্য, বাংলা ভিশন কক্সবাজার প্রতিনিধি এম আর খোকন। সভায় সকলের মতামতের ভিত্তিতে যুগান্তর ও জাগোনিউজ প্রতিনিধি সায়ীদ আলমগীর কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।

এছাড়া বার্ষিক পিকনিক, আবেদনের প্রেক্ষিতে দশজনকে নতুন সদস্য পদ প্রদানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য রাখেন নির্বাহী সদস্য আনছার হোসেন, আহম্মদ গিয়াস, আমানুল হক বাবুল, জাবেদ আবেদিন শাহিন, সায়ীদ আলমগীর, মোস্তফা সরওয়ার, ইব্রাহিম খলিল মামুন, বেদারুল আলম, আবদুল্লাহ নয়ন, ওয়াহিদ রুবেল, কল্লোল দে চৌধুরী, শামীম সরওয়ার, মোহাম্মদ শফিক, শাহ নিয়াজ, মইন উদ্দিন প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।