২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৭ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

কক্সবাজার মেরিনড্রাইভ থেকে ইয়াবাসহ ১ জনকে আটক করেছে ডিএনসি

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারে ইয়াবাসহ মো. আব্দুর রহমান (৩৫) নামক এক মাদক পাচারকারীকে আটক করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে ৫শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মোহাম্মদ আব্দুর রহমান টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের ১ নং ওয়ার্ড ঝিমংখালী এলাকার মৃত লাল মিয়ার ছেলে।

সূত্রে জানা যায়, শুক্রবার(১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন মেরিন ড্রাইভ রোড বেলী হ্যাচারী মোড়ে অভিযান পরিচালনা করে ওই পাচারকারীকে আটক করতে সক্ষম হয় কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি টিম। এসময় তল্লাশী করে তার কাছ থেকে ৫ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক আসামীর বিরুদ্ধে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শেখ আবুল কাসেম বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।