৪ এপ্রিল, ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২ | ১৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির উদ্যোগে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভারসিটিতে রক্তদান কর্মসূচী

সংবাদ বিজ্ঞপ্তিঃ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি ক্যাম্পাসে কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি আয়োজনে এবং ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্তদানকেন্দ্র চট্টগ্রামের সহযোগিতায় একটি রক্তদানকর্মসূচী ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ অনুষ্টানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির ট্রেজারার প্রফেসর আব্দুল হামিদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারি রেজিস্ট্রার কুতুব উদ্দিন।
উক্ত অনুষ্টানের সভাপতিত্ব করেন জনাব, ডাঃ মো: মিনহাজ উদ্দিন তাহের। এই ছাড়া আরো উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টার ন্যাশনাল ইউনিভারসিটির সকল ডিপার্টমেন্ট এর প্রধান রা এবং ফাতেমা বেগেম রেড ক্রিসেন্ট এর পক্ষ থেকে আরো যার ছিলেন, জনাব এন এইচ নিরব, মো জসিম উদ্দিন এবং ফজলে রাব্বি। কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আশরাফুল হাসান রিশাদ, আলি আহসান মোহাম্মদ মুজাহিদ, মোহাম্মদ আব্দুল্লাহ, হোসাইন আহমেদ, আরিফ সায়েদ, হাকিম মোহাম্মদ তুষার, জাহাঙ্গীর আলম জ্যাক, রক্তের বাধন, মিনা আক্তার, এপ্যালু বড়ুয়া, গিয়াছ উদ্দিন জীবন, কে এম আনোয়ার হোসাইন।

উক্ত অনুষ্টানে বিভিন্ন গ্রুপের ২০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়, এই রক্তগুলো স্বেচ্ছায় দান করেন কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির সদস্য এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির ছাত্র-ছাত্রীরা। উক্ত রক্ত গুলো নির্যাতিত রোহিঙ্গাদের অপারেশন কাজে ব্যাবহৃার করা হবে।
প্রধান অথিতি তার বক্তব্যে বলেন, এরকম অনুষ্টান সব সময় করা হলে মানুষ রক্তদানের মতো মহৎকাজে এগিয়ে আসবে। সে জন্য আরো অনুষ্টানের আয়োজন করার জন্য সবাইকে আহবান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।