২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩ | ১৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

কক্সবাজার বিমান বন্দরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার


কক্সবাজার বিমান বন্দরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার সকাল থেকে দেশের অন্যান্য স্থানের মতো কক্সবাজার বিমান বন্দরেও বাড়তি সতর্কতা জারী করা হয়েছে। মোতায়েন করা হয়েছে আনসার ও পুলিশের বাড়তি সদস্য। প্রবেশে কড়াকড়ির পাশাপাশি তল্লাশি চালানো হচ্ছে গাড়ী, যাত্রীদের শরীর ও লাগেজ।
জানা গেছে, শনিবার রাজধানীর আশকোনার জঙ্গি আস্তানা উদ্ধার, শুক্রবার লিবিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন আফ্রিকিয়াহ এয়ারওয়েজের এয়ারবাস-এ৩২০ অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বিমানটি ১১৮ জন যাত্রীসহ ছিনতাইয়ের শিকার হয়। এঘটনার পর থেকে শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরসহ দেশে সব ক’টি বিমান বন্দরে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। অন্যান্য স্থানের মতো সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কক্সবাজার বিমান বন্দরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আওতায় পুলিশ ও আনসারের বাড়তি সদস্য মোতায়েন ও তল্লাশি অভিযান চলছে।
কক্সবাজার বিমান বন্দর ব্যবস্থাপক সাধন কুমার মহন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সত্যতা নিশ্চিত করে বলেন, বিমান বন্দরে আগেহ থেকেই নিরাপত্তামুলক ব্যবস্থা জোরদার রয়েছে। তবে শনিবার থেকে আরো বাড়তি নিরাপত্তামুলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এব্যাপারে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
প্রসংগত, কক্সবাজার বিমান বন্দর থেকে প্রতিদিন অন্তত ১০টি ফ্ল্যাইট দেশের অভ্যন্তরিন রুটে যাতায়ত করেন।
————-

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।