২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কক্সবাজার বাণী সম্পাদকের বাড়ীতে অগ্নিকান্ড

index
দৈনিক কক্সবাজার বাণী পত্রিকার সম্পাদক ফরিদুল আলম শাহীনের বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রাত ৯ টার দিকে দক্ষিণ মুহুড়ি পাড়া বিসিক সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় পুড়ে যায়, বাড়ীর ব্যবহার্য্য টিভি, ফ্রিজ, আসবাব পত্র, নগদ টাকা, মূল্যবান কাগজপত্র ও স্বর্ণালংকার। তবে ভাগ্যক্রমে অক্ষত রয়েছে পরিবারের সদস্যরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। দেড় ঘন্টার আগুনে বাড়ীর সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে সহকর্মী ও এলাকার লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। অগ্নিকান্ডের ঘটনার পর থেকে সম্পাদক ফরিদুল আলম শাহীন বাকরুদ্ধ হয়ে পড়েছে। এদিকে অগ্নিকান্ডে ক্ষতি পরিমাণ ৩৫ লাখ টাকা বলে প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।