৯ মে, ২০২৬ | ২৬ বৈশাখ, ১৪৩৩ | ২১ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকের সাথে উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সংবাদ বিজ্ঞপ্তিঃ


কক্সবাজার প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উখিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে নেতৃবৃন্দের সাথে সাক্ষাত শেষে প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে শুভেচ্ছা বিনিময় এবং পরামর্শমূলক আলাপ-আলোচনাও করেন তাঁরা। এসময় কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বদিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক প্রিয়তোষ পাল পিন্টু, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এছাড়া উখিয়া প্রেসক্লাবের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান সভাপতি সরওয়ার আলম শাহীন, সহ-সভাপতি আমানুল হক বাবুল, সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল, সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান সুমন, অর্থ সম্পাদক আমিনুল হক আমিন, সাংবাদিক দীপন বিশ^াস, রফিক মাহমুদ, মাহমদুল হক বাবুল ও শফিউল্লাহ শাহীন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।