২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

কক্সবাজার পৌরসভার নির্বাচন : মেয়র প্রার্থী রাশেদকে চূড়ান্ত সতর্কীকরণ নোটিশ

কক্সবাজার পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র মাসেদুল হক রাশেদকে আচরণ বিধি লংঘনের অভিযোগে চূড়ান্ত সতর্কীকরণ নোটিশ প্রদান করেছে জেলা নির্বাচন কার্যালয়।

শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন স্বাক্ষরিত নোটিশটি প্রদান করা হয়।

নোটিশটি বলা হয়েছে, আগামি ১২ জুন কক্সবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌর নির্বাচনের আচরণ বিধিমালা ২০১৫ (৫) বিধি অনুযায়ী কোন প্রার্থী বা রাজনৈতিক দল কিংবা তার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে কোন ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান ভোট গ্রহণের নির্ধারিত দিনের ৩ সপ্তাহ পূর্বে কোন প্রকার প্রচারণা করতে পারে না। সে হিসেব মতে ২৬ মে থেকে প্রচারণা শুরু করা যাবে।

নোটিশটিতে মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদ এবং তার পক্ষের লোকজন আচরণ বিধি লংঘন করে পৌর এলাকায় জনসংযোগ বা শোডাউন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আচরণ বিধি লংঘনের বিষয়টি নির্বাচন কার্যালয় অবহিত হয়েছে উল্লেখ করে বলা হয়েছে, গত ২ মে আপনাকে (প্রার্থী রাশেদকে) আচরণ বিধি লংঘন না করার জন্য প্রাথমিক নোটিশ প্রদান করা হয়েছিল। তারপরও আচরণবিধি লংঘন অব্যাহত রাখা দুঃখজনক। এ পরিস্থিতিতে চূড়ান্ত নোটিশ প্রদান করে সর্তক করা হল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।