২৮ এপ্রিল, ২০২৬ | ১৫ বৈশাখ, ১৪৩৩ | ১০ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!

কক্সবাজার পৌরসভার উন্নয়ন কাজে সব দপ্তরের সহযোগিতা চাইলেন মেয়র মুজিব

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার পৌর এলাকায় চলমান উন্নয়ন কাজে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতা কামনা করেছেন মেয়র মুজিবুর রহমান।
তিনি বলেন, এ শহর কারো ব্যক্তিগত নয়। কারো বাপ দাদার সম্পত্তি কিংবা কক্সবাজারবাসীর একার নয়। এই শহর সারাদেশের মানুষের, পুরো বিশ্ববাসীর। সুতরাং উন্নয়ন কাজে যে অবস্থান থেকে সহযোগিতা দরকার।
রবিবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বিভিন্ন দপ্তরের নির্বাহী প্রকৌশলীদের সাথে মতবিনিময় সভায় এমন প্রত্যাশা ব্যক্ত করেন নগর পিতা।
পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত  সভায় মেয়র মুজিবুর রহমান বলেন, সরকারের সব দপ্তরের সমম্বয় থাকলে চলমান উন্নয়ন কাজগুলো দ্রুত শেষ করা সম্ভব। সে জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন। তা না হলে সমম্বয়হীনতার কারনে কাজের ব্যাঘাত ঘটতে পারে।
কারো অসাবধানতা কিংবা সামান্য ভুলের কারনে যেন সাধারণ মানুষকে কোন ধরনের ক্ষতির সম্মুখীন হতে না হয় সেদিকে খেয়াল রাখার আহবান জানান মুজিবুর রহমান।
সভায় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম তারিকুল আলম, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লে.কর্নেল মো: খিজির খান, কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ড.তানজির সাইফ আহমেদ, কক্সবাজার গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সুশান্ত কুমার দে, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী এ.এইচ.এম মোস্তফা কামাল, বিটিসিএলের সহকারী ব্যবস্থাপক শাহাদাত হোসেন, জাফর আলম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী বাবুল আহমেদ, বাংলাদেশ পর্যটন করপোরেশনের উপ-ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ, হোটেল শৈবালের ব্যবস্থাপক মীর মোস্তাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী আবুল মনজুর, কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুল আলম, সহকারী প্রকৌশলী রোমেল বড়ুয়া, উপ-সহকারী প্রকৌশলী টিটন দাশ, এমজিএসপি প্রকল্পের ইঞ্জিনিয়ার আবু হাসিব মোঃ সাদাত, ইঞ্জিনিয়ার ইয়াসিন শেখ, সুব্রত দাশ, কউকের প্রতিনিধি নাসির উদ্দিন, ওয়াসিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।