২৮ মার্চ, ২০২৬ | ১৪ চৈত্র, ১৪৩২ | ৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজার পৌরসভার উন্নয়ন কাজ পরিদর্শনে ৫ দেশের রাষ্ট্রদূত

কক্সবাজার পৌরসভায় ইউএনডিপির অর্থায়নে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন ৫ দেশের রাষ্ট্রদূত।

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে সুইডেন, বুলগেরিয়া, কেনিয়া, গুয়েতামালা ও কাতার এই পাঁচটি দেশের রাষ্ট্রদূত, প্রতিনিধিসহ ১৫ সদস্যের টিম পৌরসভার ১ নং ওয়ার্ডের সমিতি পাড়ায় যান।

তারা সেখানকার চলমান কাজ পরিদর্শন এবং স্থানীয় মহিলাদের সাথে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে অতিথিতের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ হেলাল উদ্দীন কবির।

এ সময় প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি, স্থানীয় কাউন্সিলর এসআইএম আকতার কামাল আজাদ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা রাসেল চৌধুরীসহ ইউএনডিপি কক্সবাজারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।