মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজার পৌর নির্বাচনে কারো অসংলগ্ন বক্তব্যের দায় সংগঠন বহন করবে না-জেলা আওয়ামী লীগ

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার পৌর নির্বাচনের প্রচারণাকালে পথ সভায় বিভিন্ন ব্যক্তির অসংলগ্ন, আক্রমণাত্বক বক্তব্যের বিষয়ে দৃষ্টিগোচর হওয়ায় বিবৃতি প্রদান করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।
সংগঠনের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান  সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধ পরিকর।
তারই নিরিখে সারাদেশে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা পেয়েছে। ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌর নির্বাচনে জনগনের সক্রিয় অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সহযোগিতা করতে কক্সবাজার জেলা আওয়ামী লীগ অঙ্গীকারবদ্ধ। তাই সুন্দর নির্বাচনী পরিবেশকে ব্যাহত করে জনমনে বিভ্রান্তির পরিবেশ সৃষ্টি না করতে নির্বাচনে অংশ গ্রহনকারী সকল প্রার্থী বা পক্ষগণের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে জেলা আওয়ামী লীগ।
নেতৃবৃন্দ বলেন, এমনতর আক্রমণাত্বক বক্তব্য আমাদের প্রার্থীর সভায় রাখলেও এর দায় সংগঠন বহন করবেনা। এটা তার ব্যক্তিগত বক্তব্য বলে গণ্য হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সানুগ্রহে কক্সবাজার পৌরসভায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তারই ধারাবাহিকতায় আবারও শেখ হাসিনার মনোনিত মেয়র প্রার্থীকে ভোট দিয়ে জনগণ উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক।

শেয়ার করুন