মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

কক্সবাজার পৌর ৬নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যােগে সর্তক বার্তা ও বৃক্ষরোপন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যােগে বাংলাদেশ ছাত্রলীগের ৩মাস ব্যাপী কর্মসূচি মুজিববর্ষের আহবান , ৩টি করে গাছ লাগান স্লোগানকে সামনে রেখে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয় এবং শহরের পাহাড়ি জনপদে বসবাস কারি মানুষদের ভারি বৃষ্টিপাতে পাহাড় ধ্বসে প্রানগাতি হওয়ার আশংকা থাকায় তাদের মাইকিং করে সতর্ক করা হয় ।

শুক্রবার (১৯ই জুন) কক্সবাজারে শহরের ৬নং ওয়ার্ডে কক্সবাজার পৌর ছাত্রলীগের সভাপতি ( ভারপ্রাপ্ত) হাসান ইকবাল রিপননের নির্দেশনায় এই বাংলাদেশ ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি ও পাহাড়ি মানুষকে সচেতন করেন ৬নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইমরান আলী ইমন সহ একঝাক নেতৃবৃন্দ।

এ প্রসঙ্গে ছাত্রলীগ নেতা ইমরান আলী ইমন জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। মুজিব শতবর্ষে সারা দেশের মতো আমরা কক্সবাজার পৌর ছাত্রলীগের উদ্দ্যোগে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবো।

এতে উপস্থিত ছিলেন উক্ত ওয়ার্ড ছাত্রলীগের মিলাদ,রাহাত,আরিয়ান, মিকাত,শারুখ আরও প্রমুখ।

শেয়ার করুন