মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

কক্সবাজার থেকে হাতিয়ায় যাচ্ছে রোহিঙ্গা শিবির

শেয়ার করুন

rohingya_thereport24.com

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা (মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়) শরণার্থীদের শিবির কক্সবাজার থেকে সরিয়ে হাতিয়া দ্বীপে নেওয়া হচ্ছে। কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

রোহিঙ্গা শরণার্থী বিষয়ক প্রধান অমিত কুমার বাবুলের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বুধবার এ খবর দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই রোহিঙ্গা শরণার্থী শিবির সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানান তিনি।

এএফপিকে বাবুল বলেন, ‘রোহিঙ্গা শরণার্থী শিবির অবশ্যই সরিয়ে নেওয়া হবে। এজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনানুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা হয়েছে।’ কক্সবাজারে পর্যটকদের উদ্বেগ দূর করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তবে এক রোহিঙ্গা নেতা মোহাম্মাদ ইসলাম এএফপিকে বলেন, এমনিতেই বছরের পর বছর তারা মানবেতর জীবনযাপন করছেন। সরকারের এ ধরণের সিদ্ধান্তে তাদের দুঃখ-কষ্ট আরও বাড়বে। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংগঠনগুলোকে বলব, এখান (কক্সবাজার) থেকেই যেন আমাদের সমস্যার সমাধান করা হয়।’

বাংলাদেশে এখন ৩২ হাজার নিবন্ধিত রোহিঙ্গা বসবাস করছে। কক্সবাজারের মিয়ানমার সীমান্তে দুটি ক্যাম্পে তারা অবস্থান করছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে অভিবাসী সংকট নিয়ে শেখ হাসিনার এক মন্তব্যের পরই এ ধরণের খবর বের হলো। বাংলাদেশের অভিবাসীদের উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, ‘তারা মানসিকভাবে অসুস্থ।’

 

শেয়ার করুন