মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজার থেকে গাজিপুরের শ্রমিক নেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে গাজিপুরের আলোচিত শ্রমিক নেতা শহিদুল ইসলাম শহিদ হত্যা মামলার আসামী আকাশ আহমেদ বাবুল (৪৩) কে গ্রেপ্তার করেছে র‌্যাব ১৫।

শুক্রবার ভোরে তাকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব ১৫ উপ অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক।

গ্রেপ্তার বাবুল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বটটেকি এলাকার সিদ্দীকুর রহমানের ছেলে।

বেলা সাড়ে ১১ টার দিকে কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক বলেন, গত ২১ জুন বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন এর গাজিপুর জেলা সভাপতি শহিদুল ইসলাম শহীদ টঙ্গী সাতাইশ এলাকায় একটি গার্মেন্টস কোম্পানীতে শ্রমিকদের বেতন বোনাস নিয়ে কথা বলতে যান। সেখান থেকে ফেরার পথে সংঘবদ্ধ ১২/১৩ জন দুর্বৃত্ত তাকে উপর্যুপুরি আঘাত করে। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ৬ জনকে এজাহারভুক্ত করে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। যেখানে দুই নাম্বার আসামী করা হয় বাবুলকে। তারপর থেকে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। তারই অংশ হিসেবে শুক্রবার ভোরে কক্সবাজারের কলাতলীর হোটেল-মোটেল জোনে অভিযান চালিয়ে আসামী আকাশ আহমেদ বাবুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে শহিদ হত্যাকান্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাবেরর এই কর্মকর্তা।

গ্রেপ্তার বাবুলকে গাজিপুর থানায় প্রেরণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন