২৮ এপ্রিল, ২০২৬ | ১৫ বৈশাখ, ১৪৩৩ | ১০ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!

কক্সবাজার তাঁতীদলের ৪২ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ৪২তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে। গত ১৮ ফেব্রয়ারী জেলা তাঁতীদলের অস্থায়ী কার্যালয়ে বিকাল ৩টায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুল আলম। জেলা তাঁতীদলের সদস্য সচিব ডাঃ নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক, রামু উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, রামু উপজেলা বিএনপির সি.সহ সভাপতি ফোরকান আহমদ,জেলা বিএনপির সদস্য মেরাজ আহমদ মাহিন চৌধুরী, রামু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন বাবু, জেলা যুবদলের সহ কোষাধক্ষ্য শাহনুর উদ্দিন বাবু, জেলা মহিলা দলের সহ – সাধারণ সম্পাদক, মহিলা ইউপি সদস্য রাবেয়া বসরী রাবু, রামু উপজেলা শ্রমিক দলের সভাপতি জাহেদুল আলম, ছৈয়দ আহমদ ফরমান, উখিয়া উপজেলা তাঁতী দলের আহবায়ক আমিনুল হক আমিন।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সফিকুর রহমান, জয়নাল আবেদীন, মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, যুবনেতা হালিমুর রহমান, কাজল হোসেন, ছাত্রনেতা তানভীর ইসলাম অভি, রুকুজ্জামান সহ তাঁতিদলের নেতৃবৃন্দ। সভা শেষে কেক কেটে তাঁতীদলের ৪২তম প্রতিষ্টা বার্ষিকী পালন ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।