মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজার জেলায় ১লা এপ্রিল পরিবহন ধর্মঘটের ডাক

শেয়ার করুন

sd
কক্সবাজার শহরে এড. রনজিত দাশ’র উপর সশস্ত্র হামলাকারীদের গ্রেফতার করতে প্রশাসন ব্যর্থ হওয়ায় আগামী ১এপ্রিল থেকে জেলায় অনিদৃষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস-মিনিবাস মালিক গ্রুপ। কর্মসূচীর পূর্ণ একাত্মতা ঘোষনা করেছে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
কক্সবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপের প্রধান কার্যালয়ে কক্সবাজার জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তরা উপরোক্ত মতে একাত্মতা ঘোষনা করেন।
সভায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, কক্সবাজার বাস-মিনিবাস মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি রতন দাশ, যুগ্ম সম্পাদক আবদুল মাবুদ, কোষাধ্যক্ষ ছৈয়দুল হক, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহির উল্লাহ, হানিফ পরিবহনের ইনচার্জ মোহাম্মদ ইদ্রিস মিয়া, আন্ত:জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক আবুল কালাম আবু, শ্যামলীমা পরিবহনের ইনচার্জ খাইরুল এনাম, সৌদি পরিবহনের ইনচার্জ নিরুপম পাল, এস. আলম পরিবহনের ইনচার্জ নুরুল আলম, গ্রীণ লাইন পরিবহন ইনচার্জ মোহাম্মদ সুলতান, সোহাগ পরিবহন ইনচার্জ লুৎফুর রহমান, শাহ আমিন পরিবহন ইনচার্জ মোঃ আতিক, ইউনিক পরিবহন ইনচার্জ আবদুর রহিম, আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আবু তাহের, সরওয়ার হাসান রাজু, সহ-সম্পাদক কলিম উল্লাহ, কক্স স্পেশাল সার্ভিস সাধারণ সম্পাদক মোহাম্মদ সরওয়ার রোমন, টেক্সি-টেম্পু শ্রমিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ছিদ্দিক প্রমুখ নেতৃবৃন্দ।
সভায়, ১ এপ্রিলের পরিবহন ধর্মঘট কঠোরভাবে পালন করার জন্য কক্সবাজার জেলার বিভিন্ন রুটে চলাচলকারী সকল পরিবহন মালিক ও শ্রমিকদের আহবান জানানো হয়।

শেয়ার করুন