মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

করোনা..........

কক্সবাজার জেলায় মেডিকেল টেকনোলজিষ্ট সঙ্কটঃ নিয়োগের দাবী

শেয়ার করুন

বার্তা পরিবেশকঃ প্রায় ত্রিশ লক্ষ জনগোষ্টীর আবাস কক্সবাজার জেলা। একটি সদর হসপিটাল, একটি মেডিকেল কলেজ, ৮ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বক্ষ ব্যাধি ক্লিনিক ও সিভিল সার্জন অফিসে মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) এর পদ সংখ্যা মাত্র ৩৬ টি। দীর্ঘ দিন মেডিকেল টেকনোলজিষ্টদের নিয়োগ না থাকার কারনে জেলার মঞ্জুরীকৃত পদের এক তৃতীয়াংশ পদই শুন্য। কর্মরত আছেন মাত্র ১২ জন। যার কারনে এ উপজেলা গুলোতে করোনার নমুনা সংগ্রহে ব্যাপক সঙ্কট ও উপজেলাগুলোতে মাত্র একজন করে টেকনোলজিষ্ট হওয়ায় দৈনিক করোনা রোগির নমুনা সঠিক পরিমানে সংগ্রহ করা যাচ্ছে না বলে দাবী করছেন সচেতন মহল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেশি বেশি পরীক্ষা করতে বললেও তাদের অভাবে জেলায় নামমাত্র রোগির নমুনা সংগ্রহ করা হচ্ছে। ফলে অধিক করোনা পরিক্ষা নির্নয় করা যাচ্ছে না।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রত্যেকটি উপজেলা থেকে দৈনিক ১০ টি করে নমুনা পাঠাতে বলেছেন। সে হিসেবে কক্সবাজার জেলা থেকে নমুনা সংগ্রহের সংখ্যা হবার কথা পাঁচ শতাধিক। কিন্তু জেলা থেকে এ পর্যন্ত নমুনা সংগ্রহ হচ্ছে দৈনিক মাত্র ২০/৩০ জনের।
যা মোট জনগোষ্ঠীর তুলনায় অত্যন্য নগন্য। করোনা মোকাবেলার পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা মানা যাচ্ছে না ল্যাব টেকনোলজিষ্ট দের সঙ্কটের জন্য।
যত বেশি বেশি নমুন সংগ্রহ করা যাবে তত বেশি কক্সবাজার জেলা মুক্ত পাবে।
তাই এই করোনাভাইরাস মোকাবেলা করতে বেশি বেশি নমুনা সংগ্রহ ও টেস্ট প্রয়োজন তাই আতি শীঘ্রই মেডিকেল টেকনোলজিষ্ট নিয়োগ এর জন্য জোড়ালো দাবি জানান সচেতন মহল। এ বিষয়ে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পারিষদ কক্সবাজার জেলা শাখা সভাপতি শুয়াইবুল কবির ইফাদ ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন সাইদী বলেন,  মেডিকেল টেকনোলজিষ্ট বাড়ালে করোনা পরিক্ষা আরও সহজে এবং বেশি করা যাবে। তাই তারাও মেডিকেল টেকনোলজিষ্ট নিয়োগের দাবী জানান।

শেয়ার করুন