১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি রনজিত কুমার বড়ুয়া

নিজস্ব প্রতিবেদকঃ মাদক উদ্ধার (এপ্রিল মাসে ১৬ লক্ষ পিচ ইয়াবা উদ্ধার) ও টেকনাফ থানার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নে প্রশংসনীয় ভূমিকার স্বীকতি স্বরুপ কক্সবাজার জেলার শ্রেষ্ঠ থানার শ্রেষ্ঠ ওসির সম্মাননা প্রদান করা হয়েছে টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া – কে।

কক্সবাজার জেলার সূযোগ্য পুলিশ সুপার ড: এ কে এম ইকবাল হোসেন এর নিকট থেকে এ সম্মাননা গ্রহন করেন ওসি রনজিত কুমার বড়ুয়া।
মাসিক আইন শৃংখলা সভায় এ সম্মাননা প্রদান করা হয়। সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) জনাব চাইলাউ মারমা, সহকারী পুলিশ সুপার (সদর) জনাব সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) জনাব কাজী মতিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ডি এস বি) জনাব সহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মহেষখালী সার্কেল) জনাব রতন কুমার দাস গুপ্ত, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) জনাব বাবুল বনিক ও জেলার সকল থানার অফিসার ইনচার্জ ।
সম্মাননা প্রাপ্তিতে ওসি রনজিত কুমার বড়ুয়া কৃতজ্ঞতা জানিয়েছেন টেকনাফ থানার সকল সহকর্মী সহযোদ্ধাদের।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।