৬ মার্চ, ২০২৬ | ২১ ফাল্গুন, ১৪৩২ | ১৬ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজার জেলার ফিতরা ৬০ টাকা

download
কক্সবাজার জেলার ১৪৩৬ হিজরী সনের ফিতরা ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। জেলা ফিতরা নির্ধারণ কমিটির এক সভায় ফিতরার এই হার নির্ধারণ করা হয়।
আজ মঙ্গলবার সকালে স্থানীয় বায়তুর রহমান জামে মসজিদে কক্সবাজার ইমাম পরিষদের ফিতরা নির্ধারণ কমিটির এক জরুরী সভা ইমাম পরিষদ ও ফিতরা নির্ধারণ কমিটি সভাপতি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওঃ মুফতি সোলাইমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, ইসলামী শরীয়াহ মতে গম বা আটা, খেজুর, কিসমিস ইত্যাদী পণ্যগুলোর যে কোন একটির মাধম্যে ফিতরা প্রদান করা যায়। গম বা আটার মাধম্যে প্রদান করলে ১কেজি ৬৬২ গ্রাম বা এর বাজার মূল্য ৫৮.১৭ টাকা প্রদান করতে হবে। তবে দেওয়ার সুবিধার্থে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।
খেজুরের মাধম্যে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২৮০ টাকা প্রদান করতে হবে। কিসমিসের মাধম্যে প্রদান করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ১০৯০ টাকা প্রদান করতে হবে।
মুসলমানরা নিজ নিজ সামর্থানুযায়ী সদকাতুল ফিতর আদায় করতে পারবেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুস সালাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ নুরুল আমীন, বায়তুল ইজ্জত জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ নুরুল মোস্তফা, বদরমোকাম জামে মসজিদের পেশ ইমাম মাওঃ হাফেজ মুহাম্মদ ইউনুছ ফরাজী, বায়তুর রহমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ কারী আতাউল্লাহ, ফায়ার সার্ভিস জামে মসজিদের পেশ ইমাম মাওঃ অলিউল্লাহ, বিমানবন্দর জামে মসজিদের খতিব মাওঃ আতাউল করিম, বায়তুশ শরফ জামে মসজিদের পেশ ইমাম মাওঃ হাফেজ নুরুল আবছার, বইল্যাপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাও ওসমান গণী ও মাওঃ মঞ্জুর এলাহী প্রমুখ।
#

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।