২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩ | ৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৩য় মৃত্যুবার্ষিকী আজ

প্রেস বিজ্ঞপ্তি

কক্সবাজার জেলা বিএনপির সদস্য, সাবেক জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও রাজাপালং ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সাবেক সভাপতি ও রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগলিয়ার বাসিন্দা সিরাজুল হক ডালিম এর ৩য় মৃত্যুবার্ষিকী আজ । ২০১৮ সালে ২মে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৪ মে) দুপুর ২টা ৩০মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সিরাজুল হক ডালিম’র মৃত্যুকালে বয়স হয়েছিলো ৪৯ বছর।

জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র
তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পশ্চিম ডিগলিয়ার তার নিজ বাড়িতে খতমে কোরআন, দোয়া মাহফিল ও ছোট্র পরিসরে মৃত্যুবার্ষিকী করা হবে বলে মরহুমের বড় ছেলে রিদুয়ানুল হক সোহাগ জানিয়েছেন।

মৃত্যুকালে সিরাজুল হক ডালিম’র সহধর্মিণী ও তিন পুত্রকে রেখে যান।

মরহুমের সিরাজুল হক ডালিম ১৯৮৪ সালে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের জাতীয়তবাদী ছাত্রদলের সভাপতি হয়ে রাজনীতির সাথে সম্পৃক্ত হন।

মরহুমের শিক্ষাজীবনে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি এবং বিএ সম্পন্ন করেন।

মরহুমের তিন পুত্র রিদুয়ানুল হোক সোহাগ,এনামুল হক নয়ন ও আশরাফুল হক ইমন তাদের পিতার আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।

মরহুম সিরাজুল হক ডালিম’র ১৯৬৯ সালে উখিয়া রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগলিয়া পিতা আলী আকবর, মাতা গোল মেহেরের পরিবারে জন্ম গ্রহণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।