২০ মার্চ, ২০২৬ | ৬ চৈত্র, ১৪৩২ | ৩০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

সংবাদ বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলা বিএনপির সদস্য, সাবেক জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও রাজাপালং ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সাবেক সভাপতি ও রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগলিয়ার বাসিন্দা সিরাজুল হক ডালিম এর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ।

২০১৮ সালে ২ মে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (৪ মে) দুপুর ২টা ৩০মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৯ বছর। এ সময় তিনি স্ত্রী ও তিন পুত্র সন্তান রেখে যান।

জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পশ্চিম ডিগলিয়ার তার নিজ বাড়িতে খতমে কোরআন, দোয়া মাহফিল ও ছোট্র পরিসরে মৃত্যুবার্ষিকী পালন করা হবে বলে জানান মরহুমের বড় ছেলে রিদুয়ানুল হক সোহাগ।

মরহুমের সিরাজুল হক ডালিম ১৯৮৪ সালে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের জাতীয়তবাদী ছাত্রদলের সভাপতি হয়ে রাজনীতির সাথে সম্পৃক্ত হন। শিক্ষাজীবনে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি এবং বিএ সম্পন্ন করেন।

মরহুমের তিন সন্তান রিদুয়ানুল হোক সোহাগ, এনামুল হক নয়ন ও আশরাফুল হক ইমন তাদের পিতার আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।

মরহুম সিরাজুল হক ডালিম’র ১৯৬৯ সালে উখিয়া রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগলিয়া পিতা আলী আকবর, মাতা গোল মেহেরের পরিবারে জন্ম গ্রহণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।