৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজার জেলা ফুটবল লীগ-২০১৭ মাঠে গড়াচ্ছে

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আগামী ২৪ ফেব্রুয়ারি ২০১৭ হতে জেলা ফুটবল লীগ-২০১৭ আরম্ভ করতে যাচ্ছে। এ উপলক্ষে নিম্নোক্ত কার্যক্রমের সংশোধনী আনা হয়েছে। অংশগ্রহণকারী প্রত্যেক ক্লাবের পক্ষে সর্বোচ্চ ২২(বাইশ) জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে। ক্লাবের খেলোয়াড় তালিকা জমাদানের শেষ তারিখ-১২/০২/২০১৭ইং, খেলোয়াড়দের খসড়া তালিকা প্রকাশ-১৩/০২/২০১৭, খেলোয়াড় সম্পর্কিত আপত্তি প্রদানের শেষ তারিখ-১৫/০২/ ১৭ ইং, আপত্তির শুনানী- ১৬/০২/২০১৭, খেলোয়াড়গণের চূড়ান্ত তালিকা প্রকাশ-১৭/০২/২০১৭, খেলা শুরুর সম্ভাব্য তারিখ-২৪/০২/২০১৭। জেলা ফুটবল লীগ-২০১৭ এর বিষয়ে বিস্তারিত জানতে ফুটবল সম্পদাক এ.কে.এম রাশেদ হোসাইন নান্নু’র(০১৭১৬৮৯০৭৭২) সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।