২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজার জেলা প্রশাসন ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে ১০ দোকানকে জরিমানা

পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে কক্সবাজার জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৫ মে) শহরের বাহারছড়া বাজার, বড় বাজার, টেকপাড়া চাউল বাজার, সদরের খুরুশকুলে যৌথ অভিযানে ১০ দোকানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডিত প্রতিষ্ঠানসমূহ হলো- নূর হোসেন মাংস বিতান ৫ হাজার, আনোয়ারুল মাংস বিতান ৫ হাজার, আল মদিনা স্টোর ৩ হাজার, আল্লাহর দান ফল বিতান ২ হাজার, সাকী এণ্টারপ্রাইজ ৩ হাজার, মেসার্স সোহেল এণ্টারপ্রাইজ ২ হাজার, বন্ধন মাংস বিতান ৫ হাজার, মেসার্স মায়ের দোয়া পোল্ট্রি ফার্ম ২ হাজার, বদিউল আলম মাংস বিতান ২ হাজার ও মেসার্স আমিন স্টোর ৩ হাজার টাকা।

দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রয় করা, সঠিকভাবে মূল্য তালিকা হালনাগাদ না করা দণ্ড দেয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।

কক্সবাজার জেলা আনসার ব্যাটেলিয়নের সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।