মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

কক্সবাজার জেলা পরিষদের কর্মচারী রেজাউলের অনিয়ম-দুর্নীতির শুনানী বৃহস্পতিবার

শেয়ার করুন

কক্সবাজার জেলা পরিষদের নিম্নমান সহকারী কাম কম্পিউটার সহকারী অপারেটর রেজাউল করিমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগের তদন্ত চলছে।
এর অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ জুন) অভিযোগের শুনানীর দিন ধার্য করেছে স্থানীয় সরকার বিভাগ।

বুধবার (১৪ জুন) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাহিনা সুলতানা স্বাক্ষরিত পত্রে ভরঅ হয়েছে, জেলা পরিষদের নিম্নমান সহকারী কাম-কম্পিউটার অপারেটর রেজাউল করিমের বিরুদ্ধে আনীত অনিয়ম, দুর্নীতি, অদক্ষতা, দায়িত্বে অবহেলা কর্মচারী আই আলীকে হত্যাসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে ১৫ জুন সকাল সাড়ে ১১ টায় জেলা পরিষদ কার্যালয়ে শুনানী অনুষ্ঠিত হবে।

ওই শুনানীতে সংশ্লিষ্ট কাগজপত্র এবং প্রয়োজনীয় সাক্ষ্য প্রমানাদিসহ তাকে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়।
চিঠির কপিটি রেজাউল করিমের কাছেও প্রেরণ করা হলে তিনি বুধবার রাত সাড়ে ৮ টায় এ সংক্রান্ত কোন চিঠি হাতে পাননি বলে জানিয়েছেন।

শেয়ার করুন