২৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৫ ফাল্গুন, ১৪৩২ | ১০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির মাসিক সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি;
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা কর্মপরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুন (বৃহস্পতিবার) বাদ আছর নতুন জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, আকাবিরে দেওবন্দের রেখে যাওয়া আমানত বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আপামর তাওহিদী জনতার হৃদয়ের সংগঠন। ইসলাম, দেশ ও জাতির কল্যাণে এ সংগঠনের গতিধারাকে তরান্বিত করা সময়ের দাবি। তাই সংগঠনকে অধিকতর সুসংহত করতে নেতা-কর্মীদের ইখলাস ও বিজ্ঞতাপূর্ণ সাংগঠনিক কর্মতৎপরতা চালিয়ে যেতে হবে।
জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আমানুল হক আমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, ইসলামী ছাত্রসমাজের জেলা সভাপতি হাফেজ শওকত আলী, শহর শাখার সাধারণ সম্পাদক হুজাইফা মাহমুদ প্রমুখ।
এ সভায় জেলাব্যাপী পার্টির কর্মতৎপরতা বৃদ্ধিকরণে ইতিপূর্বে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন ও নতুন জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন বিষয়ে গঠনমূলক সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন, দাওয়াতী কর্মতৎপরতা বেগবান এবং সাংগঠনিক পরিমণ্ডলে নিষ্ঠার সাথে সময় দেয়ার ব্যাপারে তাগিদারোপ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।